অবিশ্বাস্য

আলোর গতিতে ২৫ লাখ বছর

আলোর গতিতে এন্ড্রোমিডা গ্যালাক্সিতে পৌঁছাতে প্রায় ২৫ লাখ বছর লাগবে। কারণ পৃথিবী থেকে এই গ্যালাক্সির দূরত্ব প্রায় ২৫ লাখ আলোকবর্ষ। এর অর্থ হলো, ২৫ লাখ বছর আগে এন্ড্রোমিডা থেকে যাত্রা শুরু করা আলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে এন্ড্রোমিডা গ্যালাক্সির দূরত্ব প্রায় ২৫ লাখ আলোকবর্ষ। আলোর গতি প্রায় ৩০০,০০০ কিলোমিটার প্রতি সেকেন্ড। তাই এ দূরত্ব অতিক্রম করতে আলোর প্রায় ২৫ লাখ বছর সময় লাগে। এন্ড্রোমিডা কুণ্ডলীকৃত গ্যালাক্সি। এর ব্যাস প্রায় ২২০,০০০ আলোকবর্ষ। এতে প্রায় ১ ট্রিলিয়ন তারা রয়েছে। মিল্কিওয়ে গ্যালাক্সি এবং এন্ড্রোমিডা গ্যালাক্সি একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে। প্রায় ৪ বিলিয়ন বছর পর এই দুটি গ্যালাক্সির সংঘর্ষ হবে। এরপর নতুন গ্যালাক্সি গঠিত হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই তিন মাস রাতের আকাশে দেখা যায় এন্ড্রোমিডা গ্যালাক্সি।  যা উত্তর গোলার্ধ থেকে দেখতে পাওয়া সব থেকে দূরের বস্তু। উত্তর-পূর্ব আকাশে পার্সিয়াস, ক্যাসিওপিয়া, পেগাসাস এই তিন নক্ষত্রম-ল ঘেরা একটি জায়গায় হালকা একটা স্পট দেখা যায়।  এটিই হলো এন্ড্রোমিডা গ্যালাক্সি। এন্ড্রোমিডা প্রতি এক সেকেন্ডে ১১০ কিলোমিটার এগিয়ে আসছে আমাদের দিকে।  অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে এবং ৪ থেকে ৫ বিলিয়ন বছর পরে সংঘর্ষ ঘটবে এই দুই ছায়াপথের মধ্যে। আর তখনই জন্ম নেবে আবারও নতুন কিছু। তবে কী হবে সুস্পষ্টভাবে তা জানা যায়নি। প্রশ্ন আসে, তখন কি হোমো স্যাপিয়েন্স প্রজাতি থাকতে পারবে এই পৃথিবী গ্রহে? নাকি তখনই প্রজাতির বিলুপ্তি!