চায়ে চিনির বদলে গুড় কতটা ভালো

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ এএম

চায়ে চিনির বদলে গুড় ব্যবহার করলে কি সত্যিই বেশি স্বাস্থ্যকর। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। চিনি বা গুড়ে ক্যালোরিতে তেমন পার্থক্য নেই। এক চা-চামচ চিনি ও একই পরিমাণ গুড়ে প্রায় সমান ক্যালোরি থাকে। শুধু ওজন কমানোর জন্য চিনি বাদ দিয়ে গুড় খেলে খুব বেশি সুবিধা মিলবে না।

গুড়ে আছে কিছু পুষ্টিগুণ : গুড়ে আয়রন, পটাশিয়াম ও কিছু খনিজ উপাদান থাকে। রক্তস্বল্পতায় ভোগা ব্যক্তিদের জন্য কিছুটা উপকারী হতে পারে।

ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হবে : গুড় প্রাকৃতিক হলেও এতে শর্করা রয়েছে। ডায়াবেটিস থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে গুড় খাওয়া উচিত নয়।

মধু হতে পারে ভালো বিকল্প : চায়ে মিষ্টি স্বাদ চাইলে সীমিত পরিমাণ মধু ব্যবহার করা যেতে পারে। এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান থাকে এবং রক্তে শর্করার মাত্রা তুলনামূলক ধীরে বাড়তে পারে।

চায়ের আসল স্বাদ বদলে যেতে পারে : গুড়ের নিজস্ব গন্ধ ও স্বাদ চায়ের সূক্ষ্ম ফ্লেভার ঢেকে দেয়। ফলে অনেকের কাছে চায়ের স্বাভাবিক স্বাদ আর থাকে না।

দুধ চায়ে গুড় মেশানো ঠিক নয় : নিয়মিত দুধ চায়ের সঙ্গে গুড় খেলে কারও কারও হজমের সমস্যা, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে।

পরিমিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ : চিনি, গুড় বা মধু যেটিই ব্যবহার করুন না কেন, অতিরিক্ত নয়। কম মিষ্টি খাওয়ার অভ্যাসই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত