আমার মা, পৃথিবীর সেরা আপনজন

রুদ্রদীপ পাল

শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণি, টঙ্গিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ

মধুরতম ডাক ‘মা’। তিনি আমার সবচেয়ে আপনজন। মা-ই হলো আমার পৃথিবী। ‘মা’ এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে আছে স্নেহ আর ভালোবাসা। আদরের সঙ্গে বড় করছেন আমাকে। তিনি আমার বন্ধুর মতো। মা সবসময় আমাকে যত্ন করে ভালো রাখেন ও খুশি রাখতে চেষ্টা করেন। তিনি আমাকে সৎপথে চলার প্রেরণা দেন আমাদের সবার জন্য মজাদার রান্না তৈরি করে। আমার শ্রেষ্ঠ শিক্ষক ‘মা’। সবচেয়ে মজার বিষয়বেশি দুষ্টমি করলে বকা দেয় মা, আবার নিজেই কান্না করে বুকে জড়িয়ে আদর করে। প্রতিদিন রাতে মায়ের বলা গল্প শুনতে শুনতে বিছানায় মায়ের গলা জড়িয়েই ঘুমিয়ে পড়ি। আমার জন্মদিনে মা আনন্দের সঙ্গে কেক ও প্রিয় উপহার সারপ্রাইজ দেন। মনে আছে, আমি একবার খেলতে গিয়ে মাথায় আঘাত পাই। চারটা সেলাই লেগেছিল ! মা খুব কষ্ট পেয়ে তিনি খাওয়া-দাওয়া ছেড়েই দেয়। আমার অসুখে পাশে থেকে অল্প সময়ে সুস্থ করে তুলেন। তাই আমার মা পৃথিবীর সেরা আপনজন ও শ্রেষ্ঠ মা। আমার মায়ের প্রার্থনাগুলো সবসময় আমার সঙ্গে থাকে।

মা তোমাকে অনেক ভালোবাসি। বেঁচে থাকুক মায়ের প্রতি সবার ভালোবাসা।