অচিনপুর

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ এএম

যাচ্ছি আমি অচিনপুরে ফিরবো দ্রুত ঘরে,

সূত্র বয়ে আনবো শেষে নীল যমুনার তীরে।

অচিনপুরে পৌঁছে গিয়ে থমকে গেল পা,

হারিয়ে গেছি মন্টা বলে শিওরে ওঠে গা।

অচিনপুরে অচিনমানব দেখছি সারি সারি,

নীল আকাশের রংটা নিয়ে ছুটছে নীল গাড়ি।

অচিনপুরের গোলক ধাঁধায় হারিয়ে গেছি জানি,

পথখানি ঠিক কোথায় পাব গল্পে গল্পে জানি।

অচিনপুরে হাঁটছি আমি অচিন পথটি ধরে,

ছেলেরা দেখি ক্রিকেট খেলে লাফিয়ে বলটি ধরে।

শেষ বেলাতে সূত্র বয়ে আসছি যখন ফিরে,

হঠাৎ করে ডাকাত দলে ধরলো আমায় ঘিরে।

ডাকাত দলকে হার মানিয়ে রওনা হলাম ঘরে,

এবার বুঝি পৌঁছে গেলাম নীল যমুনার তীরে।

স্বস্তি হলো এবার আমার ফিরবো নিজের ঘরে,

না, না, বাবা আর যাবো না দূরের অচিনপুরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত