বাংলাদেশের হয়ে বিশ্বজয় করতে চাই

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ এএম

বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। আমি একজন খুদে ফুটবলপ্রেমী। তাই আমিও স্বপ্ন দেখি সেরা ফুটবলার হওয়ার। ফুটবল আমার মনে-প্রাণে।

পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসব বিশ্বকাপ চলছে। সেরা খেলোয়াড়রা খেলছে। কী মজা! মহল্লায় প্রজেক্টরের বড় পর্দায় খেলা দেখছি। খুশি খুশি লাগছে। এলাকায় ছোট থেকে বড় মানুষ মেতে উঠেছে বিশ্বকাপের আনন্দে। লাল, নীল, হলুদ, সবুজ ও আকাশিসহ জার্সি কিনেছে আমার স্কুল বন্ধুরা। আবার, আমার প্রিয় দলের সমর্থন দিতে জার্সির সঙ্গে একই দলের পতাকা কিনে দেয় বাবা। সবচেয়ে মজার বিষয়- বন্ধুরা মিলে পরিকল্পনা করেছি এবার বিশ্বকাপের সঙ্গে তাল মিলিয়ে আমরাও স্কুল মাঠে ফুটবল ম্যাচ খেলব। বন্ধুরা একসঙ্গে চিৎকার করে ‘গোওওল’ বলতে ভালো লাগে আমার।

ফুটবল ভক্তরা রঙিন ব্যানার, দেয়ালিকা অংকন ছাড়াও, বিশ্বকাপের আনন্দে পতাকা উড়ানো শুরু হয়েছে আমাদের এলাকার বিভিন্ন বাড়ির ছাদে। মা সবসময় ফুটবল খেলতে উৎসাহ দেয়। খেলা দেখতে ও খেলতে ভালোবাসি। তাই প্রিয় বাংলাদেশের জার্সি পরে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি। বড় হয়ে বংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলে বিশ্ব জয় করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত