আজ ১২ জুন। সংগীত পরিচালক ইমন চৌধুরীর জন্মদিন। নরসিংদীতে জন্ম নেওয়া ইমন পরিচিতি পান চিরকুট ব্যান্ডের মাধ্যমে। এরপর নতুন ব্যান্ড বেঙ্গল সিম্ফনিতে যোগ দেন। ‘মায়া’, ‘গুণিন’, ‘হাওয়া’, ‘কাজলরেখা’সহ অনেক সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।