মাধুরী-তৃপ্তির প্রশংসায় প্রিয়াঙ্কা

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৫১ এএম

নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘মা বহেন’ সিনেমাটি তিন নারীর গল্প ও সামাজিক ইস্যু ফুটিয়ে তুলে দারুণ প্রশংসিত হচ্ছে। দর্শকপ্রিয়তার পাশাপাশি এবার সিনেমাটির প্রশংসায় মেতেছেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে প্রিয়াঙ্কা পুরো টিমকে অভিনন্দন জানান। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হওয়া ধর্না দুর্গার পারফরম্যান্সের আলাদা প্রশংসা করে নিজেকে তার ‘ভক্ত’ বলে দাবি করেন প্রিয়াঙ্কা। মাধুরী দীক্ষিতকে ‘কুইন’ এবং তৃপ্তি দিমরিকে ‘ফেনোমেনন’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘দারুণ বুদ্ধিমত্তা ও সূক্ষ্মতায় তৈরি একটি হাসির সিনেমা। মাধুরী বরাবরের মতোই স্পটলাইট কেড়ে নিয়েছেন, তৃপ্তির কাজও ছিল দারুণ। আর ধরণা, আমি সবসময়ই তোমার ভক্ত, পর্দায় তোমার আরও কাজ দেখার অপেক্ষায় রইলাম।’

পরিচালক সুরেশ ত্রিবেণীর সুন্দর নির্মাণশৈলীর প্রশংসা করে প্রিয়াঙ্কা এটিকে একটি অত্যন্ত সৎ এবং সিনেমাটিক কাজ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বিদ্যা বালানও ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত