‘বিহাইন্ড দ্য ফেইম’-এ সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুর মিডিয়ায় পথচলা ২৭ বছরের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অতিথি চরিত্র ছাড়া আর বড় পর্দায় দেখা যায়নি তাকে।

টিভি নাটকের তুমুল ব্যস্ততায় ফিরিয়ে দিয়েছেন একাধিক মূলধারার সিনেমার প্রস্তাব। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে নারী কল্যাণে একজন উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন। তার জীবনের এমন অনেক অজানা তথ্য জানা যাবে রুম্মান রশীদ খানের সঞ্চালনা এবং জেড আই ফয়সালের প্রযোজনায় জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ অনুষ্ঠানটি প্রচার হবে।