স্বাস্থ্যসেবার আজ ও আগামী শীর্ষক মতবিনিময় সভা

স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রোগীকেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক মতবিনিময় সভা। গতকাল সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধি। সভায় বর্তমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবার মানোন্নয়ন, রোগীর অভিজ্ঞতা উন্নতকরণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।

গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল বিশ্বাস করে, উন্নত স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়এটি আস্থা, মানবিকতা এবং ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতা। বিজ্ঞপ্তি