চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রবিবার ৫ দিনের এই সরকারি সফরের উদ্দেশে সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চেক রিপাবলিক ও সেøাভাকিয়ার প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিজ্ঞপ্তি