গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি সিলেট ও কুমিল্লায় দুজন নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয় জানানো হয়। গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়।
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:০৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:০৩ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০