লটকন খাবেন যে কারণে

টকমিষ্টি ও রসালো ফল লটকন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে দারুণ সব পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। পুষ্টিবিদদের মতে, বর্ষাকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন মৌসুমি রোগবালাই থেকে দূরে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় লটকন রাখা অত্যন্ত জরুরি।

লটকনে রয়েছে ভিটামিন সি (Vitamin C), ক্যালসিয়াম (Calcium), পটাশিয়াম (Potassium), ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন বি-কমপ্লেক্স রয়েছে। বিশেষ করে এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।

চলুন জেনে নেওয়া যাক লটকন খাবেন যে কারণে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন মাত্র ২-৩টি লটকন খেলে শরীরের ভিটামিন সি-এর দৈনিক চাহিদার অনেকটাই পূরণ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

রক্তশূন্যতা দূর করে
লটকন আয়রনের একটি ভালো উৎস। আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।

ত্বক ও চোখের সুরক্ষায়
লটকনে থাকা ভিটামিন সি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। এছাড়া এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

দাঁত ও হাড় সুস্থ রাখে
ভিটামিন সি দাঁত ও হাড় সুস্থ রাখে। লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুতিনটি লটকন ভিটামিন সি’র সার্বিক চাহিদা পূরণ করতে পারে। এই ফলে নানা রকম খনিজ উপাদান রয়েছে। এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। এইসব উপাদান শরীরকে সুস্থ রাখে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী আয়রন। প্রতি ১০০ গ্রাম লটকনে ৫.৩৪ মি.গ্রা আয়রন থাকে।

শরীরের পানির ভারসাম্য পূরণ করে
লটকনে জলীয় অংশের পরিমাণ অনেক বেশি। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ লটকন শরীরের পানির ভারসাম্য পূরণ করতে পারে।

রুচি বাড়ায়
মুখের অরুচি বা বমি বমি ভাব দূর করতে লটকন বেশ কার্যকরী। এর টকমিষ্টি স্বাদ মুখের লালা গ্রন্থিকে সক্রিয় করে রুচি বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লটকনের কিছু উপাদান রক্তের শর্করা বা ব্ল্যাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক। তাই ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমিতভাবে এটি খেতে পারেন। 

রক্তচাপ নিয়ন্ত্রণ করে
লটকনে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

মানসিক চাপ কমায়
লটকনে থাকা খনিজ উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের অবসাদ দূর করার পাশাপাশি মানসিক চাপ বা স্ট্রেস কমাতেও সাহায্য করে।