কসবা

২৫ শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন আতাউর রহমান

শারীরিক প্রতিবন্ধী অসহায় ২৫ জনকে হুইলচেয়ার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। 

সোমবার (৫ জুলাই) দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন আহমেদ। 

সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বূরহান উদ্দিন খান, সাংবাদিক আব্দুল হান্নান, ব্যবসায়ী এস এম আজাদ মানিক, মোহাম্মদ সানাউল্লাহ, শিবির নেতা সাইফুল্লাহ আল আরিফ, জাহিদ হাসান মোল্লা প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন—অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিকভাবে ও ঈমানি দায়িত্ব মনে করি। আল্লাহ তায়ালা সবাইকে নেক হায়াত দান করুন, সেই দোয়া করছি।