প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেন তিনি ।
পরিদর্শনকালে তিনি প্রকল্পটির বিভিন্ন অবকাঠামো, আধুনিক আবাসন ব্যবস্থা, উন্মুক্ত পরিবেশ, নান্দনিক নকশা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
প্রকল্পটি ঘুরে দেখে ফরিদুর রেজা সাগর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি পরিকল্পিত ও আধুনিক আবাসন প্রকল্প। এর পরিবেশ, নকশা ও সার্বিক ব্যবস্থাপনা তাঁর অত্যন্ত ভালো লেগেছে।
তিনি আরও বলেন, ‘আজ আমি একাই এসেছি। আবার যখন আসব, তখন আমার পরিবারের সবাইকে নিয়ে এখানে আসব। প্রকল্পটির পরিবেশ ও পরিকল্পনা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
এ সময় রূপায়ণ সিটির বিভিন্ন বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কর্মকর্তারা। পরিদর্শনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল গাফফারসহ রূপায়ণ সিটি উত্তরার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ফরিদুর রেজা সাগর রূপায়ণ গ্রুপের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক জীবনযাপনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে রূপায়ণ সিটি উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।