ঢাকার কেন্দ্রীয় কারাগারে হারুন অর রশীদ (৬০) নামের এক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কারারক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে হয়েছে।
কারাসূত্রে জানা যায়, হারুন অর রশীদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার কয়েদি নং ৩৭৩৯/এ। গ্রামের বাড়ি রাজবাড়ি সদর উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম মৃত হোসেন ভূইয়া। তিনি গোয়ালন্দ থানার ৩০৬/১৩ ধারা আত্মহত্যা প্ররোচনার মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে বন্দি ছিলেন।