দুইজনের ৭ বছর কারাদণ্ড

জামালপুরে যুব্ককে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

জামালপুরে প্রেমের অনৈতিক সম্পর্কের ঘটনা প্রকাশের বিষয়ে সংঘবদ্ধভাবে শিপন কাজিকে(২৩) কুপিয়ে যু হত্যা করা হয়। এই হত্যা মামলায় একজনকে মৃত্যদণ্ড ও দুই নারীকে আলামত গোপনের দায়ে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত ১

রবিবার (১২ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নেজাম উদ্দীন এ আদেশ দেয়। মৃত্যদণ্ড প্রাপ্ত আসামী মো. আরিফুল ইসলাম(২৫) ও সাত বছর করে কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, আরফিন আক্তার তিশা(২০) ও লাভলী বেগম(৪০) সকলেই জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের গোয়ালপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা জামালপুর সদর উপজেলার শাহবাজপুর আওলাই এলাকার গফুর কাজীর ছেলে শিপন কাজিকে পূর্ব পরিকল্পিতভাবে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করে।

পরের দিন ভোরে পরিত্যক্ত একটি টয়লেটের স্লাবের নিচ থেকে শিপনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ চার বছর মামালার আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারিক আদালত-১ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার এই রায়ের সন্তোষ প্রকাশ করেছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন বলে জানান।