জামালপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:০২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।  মাদ্রাসা ছাত্র সম্পদ মিয়া উপজেলার পৌর এলাকার আবুল হোসেন আকন্দের ছেলে। মঙ্গলবার (৩০ জুন ) সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের পুকুরে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ছোট বোনকে নিয়ে বাড়ি ফেরার সময় পথেই একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয় সম্পদ। হঠাৎ পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পানিতে উঠে না আসায় ছোট বোনের চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত