জামালপুরে বিচারক দম্পত্তির বাসায় গ্রিল কেটে চুরি

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:১১ এএম

জামালপুরের বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরি হয়েছে।

জামালপুর আদালতের সিভিল জজ আহমাদুল কবির সাকিল মঙ্গলবার বিকেলে তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন।

বাসায় কেউ না থাকায় কোন এক ফাঁকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাতে আহমাদুল কবির সাকিল বাসায় ফিরে দরজার তালা খুলে ঘরে প্রবেশ করতে না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ঘরের সকল আসবাবপত্র খোলা ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে আছে জানালার গ্রিল কাটা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত