জল্পনার অবসান, মা হচ্ছেন সোহিনী

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসারে যে নতুন সদস্য আসছে।  তবে সোহিনী এই নিয়ে কখনই বিশেষ শব্দ করেননি। বরং ইদনিীং তাকে নানা অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন করলেই, সঠিক সময়ে সব সুখবর জানাবেন বলে, আশ্বস্ত করতেন অভিনেত্রী। তবে এবার আর রাখঢাক নয়, সোশ্যাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করে, সোহিনী জানিয়ে দিলেন, বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন সোহিনী ও শোভন। টলিউডে আসছে শারদীয় উৎসবের আগেই সোহিনীর কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। 

চলতি বছরের একেবারে শুরুর দিক থেকেই ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছিলেন এই তারকা দম্পতি। আর এই মুহূর্তে সেই সুখবরের বেশ অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। ২০২৪ সালের ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার এক বিলাসবহুল ফার্মহাউসে বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। কাছের বন্ধু আর দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ছিমছামভাবে আইনি ও সামাজিক বিয়ে সেরেছিলেন তাঁরা। আজ তাঁদের সেই রূপকথার বিয়ের ঠিক তিন’বছরে পা দিল। আর এই বিশেষ দিনেই জুটির নতুন অধ্যায় শুরুর খবরে রীতিমতো খুশির হাওয়া টলিপাড়ায়। টলিপাড়ার বন্ধুমহল কিন্তু ইতিমধ্যেই হবু মা-বাবাকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।