জন্মদিনে নাগাকে নিয়ে শোভিতার আবেগঘন স্ট্যাটাস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

আজ ২৩ নভেম্বর দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের ৪০তম জন্মদিন। বিশেষ এই দিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে ছোট্ট একটি বার্তা লিখেছেন তিনি।সেখানে নাগাকে ‘প্রেমিক’ বলে সম্বোধন  করেছেন শোভিতা। ছবিগুলোতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায়। অন্য একটি ছবিতে নাগা চৈতন্যকে একটি বিশেষ আয়নার সঙ্গে মজা করতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, ‘হ্যাপি বার্থডে লাভার।’

২০২৪ সালে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঐতিহ্যবাহী তেলেগু রীতিতে বিয়ে করেন নাগা চৈতন্য ও শোভিতা। একই বছরের ৮ আগস্ট তাদের বাগ্‌দান সম্পন্ন হয়। বিয়ের পর কাজ ও সংসার কীভাবে সামলাচ্ছেন, তা নিয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন শোভিতা। তিনি জানান, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে শুটিংয়ে চলে যেতে হয়েছিল তাকে। সেখানে ১৫০ দিনের বেশি সময় কাটান। বিয়ের প্রথম বছরে মাসে একবারের মতো নাগার সঙ্গে দেখা হতো তার।

শোভিতা বলেন, দুজনের সম্পর্কের সংযোগ অটুট রাখতে কী প্রয়োজন, তা তারা গুরুত্ব দিয়ে দেখেন। সময়ের সঙ্গে নিজেদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা। সম্পর্ক নিয়ে জনমতের চাপ কীভাবে সামলান, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত