খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ধাক্কায় তন্ময় বর্মণ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তন্ময়কে হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশে সকালে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তার পা পিছলে যায়। এতে তার বাম পা ট্রেনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তন্ময়ের গ্রামের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায়। তার বাবার নাম তাপস বর্মণ।