সুস্থ থাকার ৭ সহজ সংকল্প

দিনের শুরুটা যদি স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে শুরু করা যায়, তাহলে পুরো বছরটাই থাকতে পারেন প্রাণবন্ত ও সুস্থ। সুস্থ থাকতে কী করবেন সেটা জানা থাকা দরকার।

 প্রতিদিন শরীরচর্চা করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো, যোগব্যায়াম বা হালকা ব্যায়ামের অভ্যাস করুন। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট শারীরিক ব্যায়াম করার লক্ষ্য রাখুন।

 সুষম খাবার খান

খাদ্যতালিকায় রাখুন শাকসবজি, ফল, ডাল, পূর্ণ শস্য ও প্রোটিনসমৃদ্ধ খাবার। অতিরিক্ত চিনি, লবণ, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান করুন।

 ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন

ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। অতিরিক্ত চা বা কফি পান না করে পরিমিত মাত্রায় ক্যাফেইন গ্রহণ করুন।

 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

শরীরে কোনো সমস্যা না থাকলেও নির্দিষ্ট সময় পরপর স্বাস্থ্য পরীক্ষা করান। অনেক রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সহজে নিয়ন্ত্রণ করা যায়।

 পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের ব্যবহার কমিয়ে দিলে ভালো ঘুম হয়।

 মানসিক সুস্থতার যতœ নিন

ধ্যান, যোগব্যায়াম বা শখের কাজে সময় দিন। ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন এবং অযথা মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

 প্রিয়জনদের সময় দিন

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। বাস্তব সম্পর্কের উষ্ণতা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবনকে আরও আনন্দময় করে তোলে।