ইনস্টাগ্রামের নতুন সুবিধা

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। ‘রিপ্লেস অডিও’ নামের এই ফিচারের মাধ্যমে এখন আর পুরনো পোস্ট বা ক্যারোসেল পোস্ট মুছে ফেলতে হবে না; চাইলে যেকোনো সময় পোস্টে যুক্ত করা গান বদলে নেওয়া যাবে। এত দিন কোনো পোস্টে ব্যবহৃত গান পরিবর্তন করতে হলে সেটি মুছে নতুন করে প্রকাশ করতে হতো। এতে পোস্টের লাইক, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেত, যা বিশেষ করে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য বড় অসুবিধার কারণ ছিল।

নতুন সুবিধার ফলে পোস্টের সব ধরনের সম্পৃক্ততা অক্ষুণœ রেখেই শুধু অডিও পরিবর্তন করা যাবে। ফলে কোনো গান কপিরাইট সমস্যায় পড়লে, ট্রেন্ড বদলে গেলে বা ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ পরিবর্তিত হলেও সহজেই নতুন গান যোগ করা সম্ভব হবে। এতে পুরনো কনটেন্ট নতুনভাবে উপস্থাপনের সুযোগও তৈরি হবে।

মেটার ভাষ্য, কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্রকাশিত পোস্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যেই এই ফিচার চালু করা হয়েছে। এটি বিশেষ করে ইনফ্লুয়েন্সার, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোর জন্য কার্যকর হবে, কারণ তারা আগের পোস্টের জনপ্রিয়তা নষ্ট না করেই প্রয়োজন অনুযায়ী অডিও পরিবর্তন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে প্রথমে কাক্সিক্ষত পোস্ট খুলে ডান পাশের ওপরের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ঊফরঃ অপশনে গিয়ে জবঢ়ষধপব অঁফরড় নির্বাচন করলেই পছন্দের নতুন গান যুক্ত করা যাবে।