১ হাজার টাকায় ব্যবসা

‘ব্যবসা শুরু করতে কোটি টাকা লাগে না। বড় ব্যবসার শুরুটা খুব ছোট টাকাতেই সম্ভব।’

অনেকের ধারণা ব্যবসা শুরু করতে বিপুল পরিমাণ মূলধন লাগে। তবে সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়েছেন তরুণ উদ্যোক্তা রাফি। তার প্রতিষ্ঠিত ‘পিএনডি হোলসেল’ এখন নতুন উদ্যোক্তাদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। মাত্র ১ হাজার টাকা হাত খরচের টাকা জমিয়েও যে কেউ এখন নিজের ব্যবসার স্বপ্ন দেখা শুরু করতে পারেন।

উদ্যোক্তা রিফাতের পথচলা সহজ ছিল না। তিনি নিজে মাত্র ৩ হাজার টাকার পণ্য আমদানি করে প্রথম কাজ শুরু করেছিলেন। পরে জবের কিছু জমানো ১০ হাজার টাকা দিয়ে গ্যাজেটের ব্যবসায় নামেন। শুরুতে কোনো আলাদা অফিস ছিল না। নিজের ঘরের দরজা বন্ধ করেই পণ্য প্যাকিংয়ের কাজ করতে হতো।

প্রথম দিকে পণ্য কিনে স্টক করে রাখতে গিয়ে কিছু লোকসান হয়েছিল। অনেক পণ্য জমে থাকত। এই অভিজ্ঞতার পর রাফি ব্যবসার ধরন বদলে ফেলেন। তিনি প্রি-অর্ডার মডেলে কাজ করা শুরু করেন। এতে ঝুঁকি কমে যায়। উদ্যোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সোর্স করে দেওয়ার পথ বেছে নেন।

নতুনদের বড় ঝুঁকি থেকে বাঁচাতে পিএনডি হোলসেল এক বিশেষ উদ্যোগ নেয়। সাধারণত চায়না থেকে পণ্য আনতে সব টাকা আগেই পরিশোধ করতে হয়। কিন্তু পিএনডি হোলসেল উদ্যোক্তাদের কাছ থেকে মাত্র ৭০ শতাংশ অগ্রিম গ্রহণ করে। বাকি ৩০ শতাংশ এবং আনুষঙ্গিক খরচ তারা নিজেরাই বহন করে। কোনো পণ্যে ত্রুটি থাকলে টাকা ফেরত দেওয়ার সুবিধাও তারা রাখছে।

বর্তমানে প্রায় ২০ থেকে ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রিফাতের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ছোট দোকানদাররা তাদের প্রয়োজনমতো কম পরিমাণের পণ্য সহজেই আনিয়ে নিতে পারছেন। বাংলাদেশে চায়না পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদাকে কাজে লাগিয়ে রাফি এখন আন্তর্জাতিক বাজারেও সেবা দিচ্ছেন। সম্প্রতি কানাডা থেকেও তাদের কাছে অর্ডারের কাজ এসেছে।

নতুনদের ক্ষেত্রে রাফির কৌশল স্পষ্ট। লস হলেও গায়ে লাগবে না, এমন অল্প টাকা দিয়েই ব্যবসা শেখা ভালো। সেই কারণেই পিএনডি হোলসেলে ১ হাজার টাকার সর্বনিম্ন অর্ডারের সুযোগ রাখা হয়েছে। বাজার যাচাই করে সঠিক মূল্যে পণ্য বিক্রি করতে পারলে যে কেউ এখানে সফল হতে পারেন।

পাঁচ বছরের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে আজ পিএনডি হোলসেল একটি শক্ত ভিত তৈরি করেছে। ইম্পোর্ট ব্যবসার পাশাপাশি তারা সফটওয়্যার ও এজেন্সি নিয়েও কাজ চালু করেছেন। ভবিষ্যতে রিয়েল এস্টেট খাতসহ নানা ব্যবসায় যুক্ত হয়ে পিএনডি হোলসেলকে একটি বড় গ্রুপ অব কোম্পানিতে রূপ দেওয়ার পরিকল্পনা করছেন উদ্যোক্তা রাফি।