রূপায়ণ সিটি উত্তরায় চলছে স্পট বুকিং কার্নিভাল

দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল। গত বুধবার থেকে শুরু হওয়া এ কার্নিভাল চলবে আজ শুক্রবার পর্যন্ত। এতে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য স্পেশাল প্রাইজ, ফ্ল্যাক্সিবল পেমেন্ট ও স্পট বুকিংয়ের বিশেষ সুযোগ রয়েছে।

কার্নিভালে রূপায়ণ সিটির প্রিমিয়াম আবাসিক প্রকল্প রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ গ্র্যান্ড ও রূপায়ণ ম্যাজেস্টিক-এর পাশাপাশি বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ সিটি মল এবং দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ ম্যাক্সাস মল-এর নির্বাচিত ইউনিট বুকিংয়ের বিশেষ সুযোগ রয়েছে।

মেলার প্রথম দিনেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বিনিয়োগে আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবারসহ প্রকল্প পরিদর্শন, তথ্য সংগ্রহ ও বিশেষ অফারের সুবিধা নিতে কার্নিভালে অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের জন্য একটি নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দর্শনার্থীরা প্রকল্পের বিস্তারিত তথ্য জানার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ, প্রকল্প পরিদর্শন এবং তাৎক্ষণিক বুকিং সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

কার্নিভাল চলাকালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা, যা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই স্পট বুকিং কার্নিভালে বিনিয়োগে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারেন।