নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলারে অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হ্যান্স জিমারের যৌথ আবহ সংগীত ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তাদের এই সৃষ্টি প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে ট্রেলারকে মহাকাব্যিক রূপ দিয়েছে।
ইন্ডিয়া টুডের মতে, রাবণের চরিত্রে গম্ভীর সুর ও রামের শান্ত-আধ্যাত্মিক আবহে তবলার ব্যবহার চরিত্রগুলোকে দারুণ মাত্রা দিয়েছে। বিশেষ করে বনবাসের আবেগঘন মিউজিক এবং শেষে ‘ধরতি হ্যায় আম্বর’ গানের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ গভীর প্রভাব ফেলেছে। সব মিলিয়ে তাদের সুর সিনেমাটিকে এক আন্তর্জাতিক ও বৈশ্বিক উচ্চতায় নিয়ে গেছে।