‘গুলশানের চামেলি’র মহরত ঢাকায় মধুমিতা সরকার

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। গতকাল সকালে ঢাকায় পৌঁছান তিনি। চলচ্চিত্র নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র মহরত অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহররত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এক যৌনকর্মীর জীবনসংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’। ভারত ও বাংলাদেশের একঝাঁক তারকাকে নিয়ে ঢালিউডে এই বড় ক্যানভাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, আজমেরী হক বাঁধন এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।

পরিচালক মো. ইকবাল জানান, নভেম্বর বা ডিসেম্বর মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। শুটিং শেষ হলে পরবর্তীতে ছবিটির মুক্তির তারিখ জানানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত