ডায়রিয়া হলে কী করবেন?

শিশু থেকে বৃদ্ধ, যে কোন বয়সীদের জন্যই পাতলা পায়খানা বা ডায়রিয়া একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা। স্বাভাবিকের তুলনায় বেশি বার পাতলা বা পানির মতো পায়খানা হওয়াকে ডায়রিয়া বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণের কারণেই ডায়রিয়া হয়ে থাকে। তবে অনেক সময় ব্যাকটেরিয়া, পরজীবী, দূষিত খাবার, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা হজমের সমস্যাও ডায়রিয়ার কারণ হতে পারে।

ডায়রিয়া হলে বাড়িতে প্রাথমিকভাবে কিছু বিষয় অনুসরণ করতে পারেন-

  • ডায়রিয়া হলে শরীরের পানির ঘাটতি তৈরি হয়। তাই এসময় পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন, খাবার স্যালাইন গ্রহণ করুন।
  • বারবার অল্প অল্প করে তরল খাবার খান।
  • কলা, সাদা ভাত, টোস্ট, আলু ও হালকা স্যুপের মতো সহজপাচ্য খাবার খেতে পারেন।

যা খাবেন না

তেল-মসলাযুক্ত খাবার, কোমল পানীয়, অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন।

চিকিৎসকের কাছে যাবেন যখন
ডায়রিয়া কয়েক দিনের বেশি স্থায়ী হলে, পায়খানায় রক্ত দেখা গেলে, উচ্চ জ্বর হলে, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।