ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ এলাকায় পুকুর থেকে রুবেল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রুবেল মিয়া ভালুকার কাঠালী গ্রামের আবু হানিফের ছেলে।
জানা গেছে, রুবেল মিয়া মায়ের সঙ্গে মামার বাড়িতে বসবাস করতেন এবং মানষিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।