শিবচরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের পাশে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক্সপ্রেস ওয়ের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বলে ধারনা করা হচ্ছে।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।