প্রধানমন্ত্রীর জন্মদিনে ডাসারে ইজিবাইক-অটোভ্যান বিতরণ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরের ডাসারে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইজিবাইক ও অটোভ্যান বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলায় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব যানবাহন উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইজিবাইক ও অটোভ্যানের চাবি তুলে দেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

উপহার হিসেবে ইজিবাইক পেয়েছেন ডাসার উপজেলার কাওসার সরদার (৩০)। একই উপজেলার মাজেদ মাতুব্বর (৫০) পেয়েছেন একটি অটোভ্যান।

নতুন এসব যানবাহনের মাধ্যমে আয়ের উৎস ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপহারপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত