ভাত খাবার সময় অনেকেই আছেন পানি পান করেন বার বার। আবার কেউ খাবার শেষ করা মাত্র এক গ্লাস পানি খান। এই অভ্যাস আদৌ ভালো না। এর ফলে হজমে সমস্যা দেখা দেয়। কোন অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো তা অনেকে জানি না । আসলে আপনি কখন পানি খাচ্ছেন, তার ওপর ভিত্তি করে শরীরে এর প্রভাব আলাদা হতে পারে। হজম প্রক্রিয়া অনেকটাই নির্ভর করে খাবার ও পানি খাওয়ার সময়ের ওপর।
চিকিৎসকদের মতে, খাবার খাওয়ার পরেই পানি খাওয়া ভালো। এতে বিপাক হার উন্নত হয়। এটি পাকস্থলীতে খাবার ভাঙতে সাহায্য করে। তা ছাড়া খাবার খাওয়ার পরে পানি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এড়ানো যায়। যদি বেশি পিত্তরস ক্ষরণ হয়, তাহলে খাওয়ার কিছুক্ষণ পরেই পানি খাওয়া ভালো। তবে এই নিয়ম সবার জন্য নয়। হজমের সমস্যা থাকলে খাবার খাওয়ার আধ ঘণ্টা আগে পানি খাওয়া উচিত।
অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকলে, খেতে বসার আধ ঘণ্টা আগে পানি খেয়ে নিন। এতে পেট ভরে যায় এবং বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই অভ্যাস দারুণ কাজ দেয়। এ ছাড়া খাওয়ার আগে পানি খেলেও বিপাকক্রিয়া উন্নত হয়। সুতরাং খাওয়ার আগে পানি খেলেও হজমের সমস্যা হবে না। প্রয়োজন হলে অল্প অল্প করে পানি পান করুন; একসঙ্গে বেশি পানি না খাওয়াই ভালো। খাবার খাওয়ার আধ ঘণ্টা পর পানি পান করা ভালো।