'কফি উইথ করণ'-এ এবার সালমান খান!

খুব শিগগিরই আসছে ভারতের জনপ্রিয় পডকাস্ট 'কফি উইথ করণ’-এর নতুন সিজন। 'কফি উইথ করণ' মানেই একগুচ্ছ গসিপ, নানা আলোচনা এমনকি তারকাদের হাঁড়ির খবর ফাঁস হয়ে যাওয়া।বলিউডের অন্দর মহলে শোনা যাচ্ছে, সালমান খান এবার করণের অতিথি হয়ে আসছেন এই শো-তে। এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, সালমান খান নিশ্চিত করেছেন যে তিনি করণ জোহরের এই শোয়ে আসছেন। জানা গেছে, বলিউডের ভাইজানকে 'কফি উইথ করণ সিজন ৯' -এর প্রথম পর্বেই দেখা যাবে। শুধু তাই নয়। সেই পর্বে সালমান খান একাই থাকবেন অতিথি হয়ে। তার সঙ্গে অন্য কোনো তারকাকে দেখা যাবে না। ফলে, বেশ বোঝা যাচ্ছে যে এই পর্বটি দারুণ আকর্ষক হতে চলেছে। তবে এর বেশি এখনও এই শো বা পর্বটির বিষয়ে জানা যায়নি। 

কবে থেকে শুরু হতে চলেছে 'কফি উইথ করণ সিজন ৯'? জানা গেছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর থেকে শুরু হবে 'কফি উইথ করণ'। দীপাবলির সময়ই নতুন রূপে ফিরতে চলেছে এই টক শো। একাধিক তারকার নাম শোনা যাচ্ছে অতিথি হিসেবে, তবে তার মধ্যে প্রথম অতিথি হয়ে আসবেন সালমান।