‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয়

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

ফিরছেন আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হিন্দি ছবি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। আজ সোমবার ছবির প্রথম পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী অজয় দেবগন। অভিষেক পাঠকের পরিচালনায় তৃতীয় পর্বেও বিজয় সালগাঁওকর চরিত্রে থাকছেন অজয় দেবগন। সঙ্গে থাকছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতকে। ছবির শুটিং শেষ হয়েছে, চলছে শেষ পর্যায়ের কাজ। 

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে। ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্ব আয় করে প্রায় ৩৪২ কোটি রুপি। মালয়ালম মূল ধারার গল্প থেকে অনুপ্রাণিত হিন্দি সিরিজের এবার সমাপ্তি ঘটতে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত