প্রায় পাঁচ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আবারও এই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া আফরিন। তিন মাস আগে তার শরীরে ওভারিয়ান ক্যানসার ও ‘হাই-গ্রেড কার্সিনোমা’ শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন। কেমোর পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ার আশঙ্কায় ভেঙে না পড়ে নিজেই চুল ছোট করে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি।
২০০২ সালে প্রথমবার চতুর্থ ধাপের কোলন ক্যানসারে আক্রান্ত হলে সিঙ্গাপুরে ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন সামিয়া। এবার ভিন্ন পরিস্থিতি ও চিকিৎসাপদ্ধতির মুখোমুখি হয়েও মনোবল হারাননি এই উপস্থাপিকা। নতুন লড়াইয়ে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।