অসচ্ছল আনসার সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ

যশোরের মণিরামপুরে শতাধিক অসচ্ছল আনসার সদস্যের মাঝে ঔষধি, ফলজ ও বনজ প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মণিরামপুর সদর ইউনিয়নে আনসার দলপতি জোবায়ের হোসেনের নিজস্ব অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নিজ উদ্যোগে অসচ্ছল আনসার সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করেন দলপতি জোবায়ের হোসেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ (পিভিএম), আনসার দলপতি জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অসচ্ছল আনসার সদস্যদের বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের গাছ লাগাতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।