ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বাবুল হোসেন (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। কারারক্ষীদের বরাত দিয়ে তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলার আসামী ছিলেন তিনি। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানার মনোহরপুর এলাকায়। তার বাবার নাম মৃত আব্দুল মজিদ।