ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তরিকুল ইসলাম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত তরিকুল ইসলামের বয়স ৬৮ বছর। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায়।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, দুপুর ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত