‘আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর একটি দল’

‘আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি ক্ষতিকর দল। বস্তির যুবসমাজকে অপব্যবহারের রাজনীতির কারণেই দলটির পতন হয়েছে।’ নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত মডেল মেঘনা আলম। পোস্টে তার নিজের নামও ব্যবহার করেছেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক পোস্টে তিনি আওয়ামী লীগের পতন এবং দলটির কর্মীদের সাম্প্রতিক আচরণ নিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জন্য লীগ ক্ষতিকর। বস্তির পোলাপাইন নিয়ে রাজনীতি করায় তাদের পতন হয়েছে। লীগের টপ ১০ নেতা নেত্রীও মেঘনা আলমকে সমীহ করে চলত, কিন্তু লীগের বিপক্ষে বক্তব্য/কাজ না থাকলেও, শুধুমাত্র বিএনপি সাপোর্ট করায়, লীগের পাতি কর্মীরা মেঘনা আলমকে হেনস্তা করে যাচ্ছে।’ 

তিনি আরও লিখেছেন, ‘ক্ষমতা থেকে পতিত একটা দলের দুই টাকার কর্মীরা যদি এত অসহিষ্ণু, অপদার্থ ও ক্ষতিকর হয়, কারণ ছাড়াই এত অ্যাগ্রেসিভ আচরণ করে, তাহলে ক্ষমতা পেলে, আর তাদের আসল বিরোধীদের প্রতি তারা কেমন অমানুষ হবে, চিন্তার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, কোন রাজনৈতিক দলকেই ব্যান করা উচিত না সব সময় বলি, কিন্তু এই মুহূর্তে লীগের নাম ভাঙিয়ে যারা আছে, এরা কেউ রাজনীতিবিদ না, এরা সন্ত্রাসী। এদের সন্ত্রাসী দল হিসেবেই ব্যান করে রাখতে হবে। যদি কোনোদিন ভদ্র হয়, সেটা আলাদা বিষয়।’