নিজেকে ভার্জিন দাবি এবং বিভিন্ন ঘটনা ও বক্তব্যের কারণে বার বার আলোচনায় আসা মডেল মেঘনা আলম ফের আলোচনায়। সোশ্যাল মিডিযায় এবার তিনি লিখেছেন ‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম।’ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। স্ট্যাটাসটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। মেঘনা আলম সেখানে নিজের ব্যক্তিগত জীবন, অভ্যাস ও আর্থিক অবস্থান নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। একই সঙ্গে তাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন তিনি।মেঘনা আলম লেখেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!’
তবে হঠাৎ এমন বক্তব্য দেওয়ার কারণ কী, কিংবা তিনি কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন- তা স্ট্যাটাসে স্পষ্ট করেননি মেঘনা আলম। ফলে তার পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করছেন, আবার কেউ তার বক্তব্যের প্রেক্ষাপট জানতে চাইছেন।তবে ধারণা করা হচ্ছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসনকে ঘিরেই এই স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম। ইলিয়াসের কোনো এক পোস্টের প্রতিক্রিয়ায় তিনি এই জবাব দেন। এরই মধ্যে মেঘনা আলমের পোস্টের স্ক্রিনশটও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি ঘিরে আলোচনা-সমালোচনার পাশাপাশি নানা ধরনের মন্তব্য করছেন তার অনুসারীরা।
ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি