ঢাকা-রংপুর লংমার্চ

গাজীপুরের পথসভাস্থল পরিদর্শন জামায়াত নেতাদের

১১ দলীয় ঐক্যের উদ্যোগে সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চের প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুরের ভোগড়া বাইপাসের পথসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

লং মার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগীয় কমিটির একটি দল এ পরিদর্শন করে। কমিটির প্রধান ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে টিমে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, নায়েবে আমির খাইরুল ইসলাম, মাওলানা হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাতসহ গাজীপুর মহানগর ও জেলা জামায়াত এবং ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।

পরিদর্শন শেষে ঢাকা-রংপুর লং মার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগীয় কমিটির সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।