সদিয়া চাঁদপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন শুভ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন মৃত সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর ছেলে মো. ইসমাইল হোসেন শুভ।

​প্রার্থিতা ঘোষণার পর থেকেই সমগ্র ইউনিয়নজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এলাকার সাধারণ ভোটারদের মতে, নদীভাঙন রক্ষা, পাকা রাস্তাঘাট নির্মাণ, সেতু ও কালভার্ট স্থাপন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য শুভর বিকল্প নেই। তাছাড়া মরহুম লিয়াকত আলী চেয়ারম্যানের সন্তান শুভ শুধু সুশিক্ষিতই নন, তিনি অত্যন্ত নম্র ভদ্র ও মার্জিত।

নদীভাঙন কবলিত চরাঞ্চল ও কাইম এলাকার (নদীর তীরবর্তী স্থায়ী মূল ভূখণ্ড বা পলি জমে শক্ত হওয়া পুরনো বসতিপূর্ণ এলাকা) মধ্যে সুষম উন্নয়ন করতে তার চেয়ে যোগ্য প্রার্থী আর হতে পারে না।​তিনি এই ইউনিয়নের বারবার নির্বাচিত, অত্যন্ত সফল ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মো. লিয়াকত আলীর সুযোগ্য সন্তান।

নিজের প্রার্থিতা ও পরিকল্পনা নিয়ে মো. ইসমাইল হোসেন শুভ বলেন,‘আমার মূল লক্ষ্য সদিয়া চাঁদপুরের নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন করা এবং কাইম এলাকার সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে আমি সদিয়া চাঁদপুরকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।’

​প্রার্থিতা ঘোষণার পর থেকে শুভ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও প্রবীণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।