মোট পাঁচ ধাপে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রামের ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে তিনটি উপজেলার ৩৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপ: ইসির ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে মিরসরাই উপজেলার করেরহাট, হিংগুলি, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মীরসরাই, মিঠানালা, মগাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন; সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারী ও ছলিমপুর ইউনিয়ন এবং সন্দ্বীপ উপজেলার বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া ও দীর্ঘাপাড় ইউনিয়নে ভোট হবে।
দ্বিতীয় ধাপ: দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এ ধাপে আনোয়ারা উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়ন; বোয়ালখালী উপজেলার কধুরখিল, শাকপুরা, পোপাদিয়া, সারোয়াতলী, চরনদ্বীপ, শ্রীপুর খরনদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন এবং কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা, চরলক্ষ্যা, বড়উঠান, শিকলবাহা ও জুলধা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল তৃতীয় ধাপে চারটি উপজেলার ৪৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাউজান উপজেলার হলদিয়া, ডাবুয়া, চিকদাইর, গহিরা, বিনাজুরি, রাউজান, কদলপুর, পাহাড়তলী, পূর্ব গুজরা, পশ্চিম গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান ও নোয়াজিশপুর ইউনিয়ন; রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর, হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, মরিয়মনগর, পারুয়া, পোমরা, বেতাগী, সরফভাটা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, কোদালা, ইসলামপুর, দক্ষিণ রাজানগর ও লালানগর ইউনিয়ন; ফটিকছড়ি উপজেলার পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগীরি, বক্তপুর, জাফতনগর, ধর্মপুর, সমিতির হাট ও আবদুল্লাহপুর ইউনিয়ন এবং ফটিকছড়ি (উত্তর) উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, হারুয়ালছড়ি, সুয়াবিল ও ভূজপুর ইউনিয়নে ভোট হবে।
চতুর্থ ধাপ: চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ মে। এ ধাপে লোহাগাড়া উপজেলার আধুনগর, লোহাগাড়া, আমিরাবাদ, বড় হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউনিয়ন; বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথারিয়া, সরল, শীলকূপ, গণ্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি ও ছনুয়া ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার চরতী, আমিলাইশ, নলুয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, ছদাহা, সাতকানিয়া, সোনাকানিয়া, কাঞ্চনা, কালিয়াইশ ও খাগরিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপ: আগামী ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে পটিয়া উপজেলার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, বড়লিয়া, জঙ্গলখাইন, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী ইউনিয়ন; চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ, জোয়ারা, হাশিমপুর, সাতবাড়িয়া, বরকল, বরমা, বৈলতলী ও ধোপাছড়ি ইউনিয়ন এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দন, লাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমদ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশন থেকে পাঁচ ধাপে নির্বাচনের জন্য নির্ধারিত ইউনিয়নগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি রয়েছে।