একাদশে তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবিতে অলিখিত সেমিফাইনালের এই ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। সেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। 

ম্যাচের আগে সমীকরণ বেশ কয়েক রুপের। তবে টস জেতায় এখন ফাইনালের উঠতে বাংলাদেশের লক্ষ্যটা হলো স্পষ্ট। টার্গেট যাই হোক, আফগানদের ৪১ রাতে হারাতে হবে শান্ত-হৃদয়ের। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন নেই আজকের একাদশে। তাদের জায়গায় সুযোগ মিলেছে আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমনের। আলিসের এটি ওয়ানডে অভিষেক ম্যাচ।

বাংলাদেশ একাদশ

তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।