প্রধানমন্ত্রীর খুলনায় আগমনে জেলা স্টেডিয়াম উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে উৎসব পরিবেশ বিরাজ করছে খুলনা নগরজুড়ে। আর একটু বাদেই তিনি নতুন কুঁড়ি (সিজন-২) এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করার আগেই স্টেডিয়ামে নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্টেডিয়ামে ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

তাছাড়ারং রংয়ের পোশাকে গ্যালারিতে শতাধিক স্টুডেন্ট প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার অপেক্ষায় আছে। স্টেডিয়ামের ভেতর সাজানো হয়েছে অনন্য সাজে।

উদ্বোধন পর্ব বর্ণাঢ্য করতে বিকেএসপির আয়োজনে ডিসপ্লে টিম মাঠের ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টসের আয়োজন করে সেখানে খেলাধুলা করছে শিক্ষার্থীরা। বিকেলের আলোয় উদ্ভাসিত খুলনা স্টেডিয়াম।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে মংলা পোর্টে একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাগেরহাটে যান। এরপর তিনি খুলনায় আসেন। আর কিছু সময় পর তিনি স্টেডিয়ামে প্রবেশের কথা রয়েছে।