কালীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা রক্তাক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় জানা যায় নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরের দক্ষিণ পাশে পৌর শ্মশান ঘাটের কাছে শীতলক্ষ্যা নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।যুবকের বয়স আনুমানিক ৩০ এর মত।
স্থানীয় ব্যক্তিরা জানান, কাপড় দিয়ে পা বাঁধা রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি একটি টিম সনাক্তর কাজ করছেন।
নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে । নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।