নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে সাত বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, শিশুটিকে শারীরিক নির্যাতন বা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত শিশুটির নাম নুহা আক্তার (৭)। তার পিতার নাম মোঃ শাহাদাত হোসেন সুমন এবং মাতার নাম মৌসুমি আক্তার। নিহত নুহা স্থানীয় 'মহাতাপুর তালিমুর কুরআন নুরানী ও হাফেজী মাদ্রাসা'-র দ্বিতীয় জামাতের ছাত্রী ছিল।
জানা যায়, উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের মহাতাপুর গ্রামে সোমবার (৯ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। মহাতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে, হানতির বাড়ির রাস্তার মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ০০ মিনিটের মধ্যে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা সন্দেহ করছেন যে, এটি একটি ধর্ষণের পর হত্যার ঘটনা হতে পারে।
নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ পোস্ট মর্টেমের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে।