রূপসায় দেয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

খুলনার রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত খলিলুর রহমান খান (৪৫) উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে এবং স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণ কাজ করতেন খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি নৈহাটি ইউনিয়নের দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন একটি রাইস মিলে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে আকস্মিকভাবে পাশের একটি নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত