সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।