পটুয়াখালী

যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমি-সম্পাদক রিমু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত